বিএনপির সাথে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

শুক্রবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলীয় পদ স্থগিত থাকা শামা ওবায়েদ।

 

আমীর খসরু মাহমুদ পরে সাংবাদিকদের বলেন, সামনের দিনে দুই দেশ কোন কোন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করতে পারে এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে যা আগে ছিল না। দক্ষিল এশিয়ার মধ্যে বিজনেস ইন্টিগ্রিটিশনে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে। সেটি নিয়ে আলোচনা হয়েছে।

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.