হিট স্ট্রোকের পর ফের অসুস্থ শাহরুখ, চিকিৎসা করাতে উড়ে গেলেন আমেরিকায়

 

মে মাসের পর ফের মেডিক্যাল ইমারজেন্সি হয়েছে শাহরুখ খানের! হিট স্ট্রোকের পর এবার চোখের সমস্যায় ভুগছেন কিং খান। জানা গিয়েছে মুম্বইতে চোখের চিকিৎসা আশানুরূপ হয়নি! এবার সুস্থ হতে তড়িঘড়ি আমেরিকায় ছুটছেন শাহরুখ খান। এমনটাই বলিউড হাঙ্গামার একটু রিপোর্টে জানানো হয়েছে।

 

কী হয়েছে শাহরুখ খানের চোখে?

রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার ৩০ জুলাই-ই শাহরুখ খান আমেরিকায় উড়ে যাচ্ছেন। সূত্রের তরফে জানানো হয়েছে শাহরুখ খান সম্প্রতি মুম্বইয়ের একটি হাসপাতালে গিয়েছিলেন। সোমবার, ২৯ জুলাই চোখ দেখাতে এই হাসপাতালে যান তিনি। কিন্তু যেমনটা ভাবা হয়েছিল তেমনটা হয়নি। তাই তাঁর চোখে যে ক্ষতিটা হয়েছে সেটা ঠিক করতে তড়িঘড়ি তিনি আমেরিকায় উড়ে যাচ্ছেন। কিন্তু বাদশার চোখে ঠিক কী সমস্যা হয়েছে বা তিনি কীসের চিকিৎসা করছেন সেটা জানানো হয়নি রিপোর্টে।

আর আগেও হাসপাতালে ভর্তি হয়েছেন শাহরুখ

মাত্র কয়েক মাস আগেই হিট স্ট্রোক হয় শাহরুখ খানের। মে মাসের শেষ দিকে কোয়ালিফায়ার ১ এ যখন কেকেআর সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় সেদিন রাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কিং খান। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের পরদিনই তাঁকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া। সেই কেডি হাসপাতালের তরফে জানানো হয় শাহরুখের হিট স্ট্রোক হয়েছে। তবে বাড়াবাড়ি কিছু নয়। মাত্র একদিনের মধ্যেই তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয় তখন। এমনকি কদিন পরই ফাইনালে দলকে সমর্থন করতে মাঠে হাজির হয়েছিলেন তিনি।

জানা গিয়েছিল ডিহাইড্রেশন হয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁর পাশে থেকেছিলেন তাঁর স্ত্রী গৌরী খান এবং তাঁর বন্ধু জুহি চাওলা এবং তাঁর স্বামী।

প্রসঙ্গত শাহরুখ খানকে আগামীতে কিং ছবিতে দেখা যাবে। সুজয় ঘোষ এই ছবিটির পরিচালনা করছেন। এখানে একজন ডনের চরিত্রে ধরা দেবেন তিনি। থাকবেন তাঁর মেয়ে সুহানা খানও। শেষবার শাহরুখ খানকে তাপসী পান্নুর সঙ্গে ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল।সুত্র, হিন্দুস্তান টাইমস ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.