খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন পাইনি। নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

আজ রবিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু তথ্য পেয়েছি আজ সকালে খালেদা জিয়ার হার্টের প্রেস মেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে মানবিক দৃষ্টিতে তার সাজা স্থগিত রেখে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া তার পছন্দমত হাসপাতালে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন।

তিনি বলেন, যে আইনি ব্যবস্থায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, একই আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে বিদেশ পাঠানো সম্ভব নয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.