আসম আব্দুর রবের সাথে স্বজন সভাপতি রতনের ঈদের শুভেচ্ছা বিনিময়

ধানমণ্ডির সামাজিক সংগঠন স্বজন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রতন  স্বাধীনতার পতাকা উত্তেলনকারি জে এস ডির সভাপতি আসম আব্দুর রবের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন , তার সাথে ছিলেন  জে এস ডির কেন্দ্রীয় নেতা কামালুদ্দিন পাটোয়ারি । মাহবুবুর রহমান গতকাল শুদ্ধস্বর ডটকমকে বলেন , দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নাগরিক সমাজের  প্রতিনিধিরা আসম রবের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন , রব ভাই সবাইকেই  আপ্যায়িত করেন এবং সবার  খোঁজখবর নেন , একজন মুক্তিযোদ্ধা  রব ভাইর  হিসেবে ঈদের  শুভেচ্ছা বিনিময়  আমার  জন্য গর্বের এবং সম্মানের ।

 

তিনি বলেন যুবক বয়সে রব ভাই আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেছিলেন , সেই সময় রবভাইর নেতৃত্বে  সকল আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি , এবং ৭১ এ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি তারই ফল আজকের স্বাধীন বাংলাদেশ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.