রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুসহ নিহত ১১

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গাদের দু’টি ক্যাম্পে পাহাড়ধসে ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা ও স্থানীয় এক শিশু রয়েছে।

আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত রোহিঙ্গাদের পরিচয় জানা যায়নি। তবে ক্যাম্প ১০-এর সাতজন এবং ক্যাম্প ৯-এর তিনজন রোহিঙ্গা নিহত হয়েছে।

এছাড়া স্থানীয় শিশুটির নাম আব্দুল করিম বলে জানা গেছে। সে স্থানীয় থাইনখালি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম শাহ আলম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.