ফ্রান্স প্রতিনিধি:১৯৭২ সালের ২২ জানুয়ারি বাংলাদেশের সরকার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায়। ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়। এমতাবস্থায় বাঙ্গালীদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং অনেক স্থানেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই অনেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। পরবর্তিতে আনুষ্ঠানিক ঘোষণা পাবার পর আপামর বাঙ্গালী জনতা পশ্চিম পাকিস্তানি জান্তার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে।
তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। এই দিনটি কে বিশ্বব্যাপী বাংলাদেশি জনগণ শ্রদ্ধার মাধ্যমে নানা ভাবে স্মরণ করে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবার ও ইপিএস কমিউনিটি ফ্রান্সের আয়োজনে প্যারিসে জাঁকজমক ভাবে পালিত হলো স্বাধীনতা দিবস ও শিশু কিশোরদের কবিতা আবৃত্তি, হামদ, নাত, পবিত্র কোরআন তেলোয়াত। এতে অংশগ্রহণ করেন,
মোহাম্মদ নাফি, আয়াত, আরিসা,আদিফ আহসান, আদিয়ান আহাম্মেদ, ইলিয়া নাভা উল্লাহ, ফরহাদ আহাম্মেদ, ইশা খান চৌধুরী, শাস্মিন শরিফ, সেয়ান,শরিফ আল খাত্তাব, তাহারিম, সাবিকুন, আবাত আরন ও সকাল দাস। বিগত এক বছরে ইপিএস কমিউনিটি সাথে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার জন্য ৫ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়,
সোস্যাল মিডিয়ার জন্য আরিফ খান রানা রাজ, রিগ্রুপমো ফ্যামিলিয়ালের সহযোগিতার জন্য কাউসার আহাম্মেদ, সাংবাদিকতার জন্য চৌধুরী মারুফ মোহাম্মদ অমিত, শিক্ষকতার জন্য ফারজানা হোসেন এনি ও নিয়মিত সদস্য হিসাবে কাউসার আহম্মদ। উল্লেখ্য যে এরা সবাই ইপিএস কমিউনিটি অফিসিয়াল সদস্য।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহ- সভাপতি জুয়েল ডি আর লেলিন, সংগঠনের সভাপতি এলান খান চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক অধ্যাপক অপু আলম, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক সুবল আহাম্মেদ, সাংবাদিক নাজমুল কবির, সাংবাদিক আবুল কালাম মামুন,
সাংগঠনিক ব্যক্তিত্ব শাহিন আরমান চৌধুরী, জেরেমি, জুয়াকিম, ক্রিস্টফ,জর্জ, শাহানুর ইসলাম, এন কে নয়ন, ইব্রাহিম হাসান,
মো নুর, ওবায়দুল ইসলাম শাহিন, আয়শা সুলতানা, শরিফুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার লিটন, শামিম আহাম্মেদ, শাজাহান আহাম্মেদ, রাকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম,
তপন দাস, লুবনা আক্তার, মজিবুর রহমান সুমন, তানভীর, এস এন এম শিশির, মো: আক্তার।
আপ্যায়নে ছিলেন সংগঠনের সেক্রেটারি ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুব খান, আরশ আলী, শেখ জসিম, বোরহান খান চৌধুরী,ফরহাদ আহাম্মেদ, সঞ্জয় দাস, রহমান সোহান , আজহার আহাম্মেদ,জাফর খান, সাহেদ নাফি, ইসমাইল আহাম্মেদ, চয়ন, সুমন সার্মা প্রমুখ। স্পেশাল ধন্যবাদ লায়লা নুর।
আইটি সাপোর্ট দেন আরিফুল ইসলাম, সৈয়দা সাঞ্জারি রিচি, দুলাল চন্দ্র মিশেল।
গুড়ি বৃষ্টি বাধাগ্রস্ত করতে পারেনি অতিথিদের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে শামিম আহাম্মেদ পরিচালিত “আমার বাংলা “সেন্টার।
আপ্যায়ন শেষে ফটোসেশানের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।

