বেইলি রোডের অগ্নিকাণ্ডে একসঙ্গে প্রাণ গেল ৭ বান্ধবীর

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪১ লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ৩৮ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে ১ জন শিক্ষক ও ১১ শিক্ষার্থীরও মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে একসঙ্গে সাত বান্ধবীও রয়েছেন বলে জানা গেছে। তারা রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রী। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

এই সাত বান্ধবীর লাশ রাখা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। সেখানে বিলাপ করছেন তাদের পরিবারের সদস্যরা। তারা সাত বান্ধবী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.