সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতারি পার্টি না করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।

এছাড়া, রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.