বিএনপির সঙ্গে বৈঠক করতে চান বিশ্বব্যাংকের এমডি, অর্থমন্ত্রীর না

ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যানা বেজার্ডের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় বিশ্বব্যাংকের এমডি অ্যানা বেজার্ড বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করলে অর্থমন্ত্রী তাঁদের নিরুৎসাহিত করেন।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশ যে সমস্যাগুলো ফেস করছে এগুলো নতুন কোনো সমস্যা নয়।
বাংলাদেশ এই সমস্যাগুলো যেভাবে মোকাবেলা করছে সেটার প্রশংসা করেছেন তাঁরা। কাজেই এর মধ্যে সন্দেহের কিছু নাই।’

তাঁরা বিএপির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করতে চান উল্লেখ করে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বিশেষ করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না তাদের সঙ্গে মিট করতে চান তাঁরা। তাদের (বিএনপি) সঙ্গে তাঁরা কথা বলতে চান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.