কারাবন্দি অবস্থায় মারা গেছেন রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি ৷ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ৷
রুশ গণমাধ্যম বলছে, কারাগারে হাঁটাহাঁটির পর নাভালনি অসুস্থ বোধ করেন ও এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান৷ এরপর তার জ্ঞান ফেরানোর সকল চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি৷
রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, কারাগারে হাঁটাহাঁটির পর নাভালনি অসুস্থ বোধ করেন ও এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান৷ এরপর তার জ্ঞান ফেরানোর সকল চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি৷
২০২৩ সালের আগস্টে অ্যালেক্সি নাভালনিকে উগ্রপন্থায় উস্কানি, অর্থায়ন ও একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার অভিযোগে নতুন করে ১৯ বছরের জেল দেওয়া হয়েছিল৷ নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি রাখা হয়েছিল৷ সেখানেই তার মৃত্যু হয়েছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন অ্যালেক্সি নাভালনি ৷ পুটিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে৷
নাভালনি ২০২১ সাল থেকে কারাবন্দা৷ তার মৃত্যুর বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে তা জানার চেষ্টা করবেন চিকিৎসকেরা৷ সুত্র, ডয়েচে ভেলে ।

