আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের পর বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে এবারের নির্বাচন হয়েছে সবচেয়ে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক। দেশে ৭৫-এর পর নির্বাচনের নামে ভোট চুরি হতো।
মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোট বন্দি ছিল ক্যান্টনমেন্টে, সেখান থেকে জনগণের হাতে এনে দিয়েছি।
তিনি বলেন, নির্বাচনে কোনো দলের থাকা না থাকায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে না। যারা নির্বাচন নিয়ে খেলতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে।সুত্র। কালবেলা ।

