জাতীয় পার্টির এমপিদের শপথ না নেওয়ার গুঞ্জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে আজ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। তবে নির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নাও নিতে পারেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) জাগো নিউজকে তিনি বলেন, কাল শপথ নাও নিতে পারেন। পরশু আমরা সিদ্ধান্ত নেবো বসে। তারপর সিদ্ধান্ত হবে।সুত্র, জাগো নিউজ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.