জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা 

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

শুক্রবার বেলা ১১টার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারা।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা শহীদ বেদীতে ফুল দেন।  এ সময় তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নতুন মন্ত্রিসভা।

শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন; পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য শপথ গ্রহণ করেছে বৃহস্পতিবার। সেদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন। আর সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন ব্ঙ্গবন্ধু কন্যা।

শ্রদ্ধা নিবেদনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.