তেজগাঁওয়ে বাসে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ ডিসেম্বর) ৯টা ৩৫ মিনিটে কলোনি বাজার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টা ৫৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.