ভারতীয় হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার অ্যান্ড এডুকেশন) রাজেশ কুমার অগ্নিহোত্রীর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।
শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর ভারতীয় এই কূটনীতিকের বাড়িধারা বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেড় ঘণ্টার বেশি সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।
এ ব্যাপারে জাপা মহাসচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। নির্বাচনে অংশ নেওয়া ও আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের টানাপড়েনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো।

