কাজিপুরের বিখ্যাত তাঁতশিল্পের এখন জরাজীর্ণ অবস্থা

একসময়ে সারা বাংলাদেশে বিখ্যাত ছিল সিরাজগঞ্জের তাঁত শিল্প। এই এলাকার প্রায় সকল জায়গায় শোনা যেত তাঁত বুনানোর সেই পরিচিত শব্দ। অসংখ্য মানুষের রুটিরুজি যোগান দিত এই তাঁত। অনেক গল্প কাহিনিসহ বাংলা সিনেমা ও হয়েছে তাঁতশিল্পকে কেন্দ্র করে। কিন্তু বর্তমানে যুগের পরিক্রমায় এখন সুতা, রং, বিদ্যুৎ আর শ্রমের মূল্য বৃদ্ধি এবং প্রয়োজনীয় উপকরণ ও সরকারি পৃষ্ঠ পোষকতার অভাবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তাঁত শিল্প হারিয়ে যেতে বসেছে। কাজিপুর উপজেলার তাঁত প্রসিদ্ধ গ্রামগুলো হচ্ছে গান্ধাইল, নয়াপাড়া, বরইতলা, বরর্শিভাঙ্গা, শিমুলদাঁইড়, ছালাভরা, কুনকুনিয়া ও সিংড়াবাড়ি।

 

এ সমস্ত গ্রামের তাঁত শিল্পগুলো বিভিন্ন সমস্যায় র্জজরিত হয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বেকার হয়ে পড়েছে এই শিল্পের সাথে সংযুক্ত শ্রমিক ও মালিকেরা। কেজি দরে বিক্রি হচ্ছে তাঁত কারখানার মেশিনগুলো। অনেকেই এই পেশা ছেড়ে যুক্ত হচ্ছে অন্য পেশায়। তাই এখন বিলুপ্তির পথে কাজিপুরের শত বছরের ঐতহ্যিবাহি তাঁত শিল্প। কাজিপুর উপজলোর বিভিন্ন স্থান ঘুরে ও তাঁত শিল্প সাথে জড়িত সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সভ্যতার ক্রমবিকাশে অনেক কিছুর পরিবর্তনরে সাথে সাথে হাতে বুনানো তাঁত শিল্প তার পুরোনো ঐতিহ্য ক্রমেই হারিয়ে ফেলছে। সময়ের পালা বদলের মধ্যে দিয়ে বেশিরভাগ মানুষ হাতে তৈরি তাঁত বাদ দিয় মেশিনে তৈরি পাওয়ারলুম স্থাপন করেছে।

 

 

নানা প্রতিকূলতার মধ্যে বর্তমানে কাজিপুরে বেশ কিছু সংখ্যক তাঁতি পরিবার গান্ধাইল, বরইতলা, নয়াপাড়া, বরশিভাঙ্গা, শিমুলদাঁইড়, ছালাভরা, কুনকুনিয়া, কাচিহারা ও সিংড়াবাড়ি গ্রামে বসবাস করছে। উপজেলার ছালাভরা কুনকুনয়িা গ্রামের শরিফুল ইসলাম জানান, আগে আমার ২০খান তাঁত ছিল। এহোন ১টাও তাঁত ও নাই, আমি এই পেশাও পরিবর্তন করেছি। শিমুলদাইড় গ্রামের আব্দুল খালেক জানান, আমার আগে ৮খান পাওয়ারলুম ছিল। লোকসান হতে হতে সে পাওয়ারলুম গুলো বিক্রি করে এখন অন্য পেশায় চলে আছি। দফায় দফায় বিদুৎতের মূল্য বৃদ্ধি সুতা, রং শ্রমিকের মজুরি ও পরিবহনসহ প্রতিটি পর্যায়ে খরচ বেড়ে গেছে। সাথে তাঁতের মূল উপকরন সুতা, রং এর দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উঠাতে হিম শিম খেতে হয় ব্যবসায়ীদের। এর ফলে পেশার সম্প্রসারণ নয় বরং সংকোচিত হয়ে যাচ্ছে দিন দিন। পেশা ধরে রাখার জন্য সরকার যে ঋণ চালু রেখেছে তার সুফল ও আবার প্রকৃতপেশাজীবিরা পাচ্ছে না বলে জানা গেছে। সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় অধিকাংশ পাওয়ারলুম কারখানা বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছে অর্ত্র এলাকার তাঁতীরা। অনেকেই জীবনের তাগিদে আবার ঝুঁকে পড়েছেন অন্য পেশায়। শতদুঃখ কষ্টের মাঝে বর্তমানে তাঁত শিল্পিদের দিন কাটলেও উপজেলার গান্ধাইল, বরইতলা, নয়াপাড়া, বরশিভাঙ্গা, শিমুলদাইড়, ছালাভরা, কুনকুনিয়া, কাচিহারা এলাকার ব্যবসায়ীরা এখনো স্বপ্ন দেখেন একদিন আবার কদর বাড়বে তাঁত শিল্পের। সেদিন হয়তো আবারো তাদের পরিবারে ফিরবে আগের মতো সুখশান্তি। সেই সুদিনের অপক্ষোয় তারা আজও কষ্ট করে যাচ্ছে। তাঁতীদের লোন পেতে হয়রানির বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, কোন ব্যাংক বা বেসরকারী প্রতিষ্ঠান থেকে লোন পেতে তাঁতীগণ হয়রানির শিকার হচ্ছে অভিযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।অপরদিকে কাজিপুর উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষপে কামনা করেছেন এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। এখন সরকারি পৃষ্ঠপোষকতাই পারে হাজার বছরের ঐতহ্যিবাহী আমাদের তাঁত শিল্পকে রক্ষা করে আগের অবস্থানে নিয়ে আসতে।

নাবিউর রহমান চয়ন ,  কাজিপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.