রটারডামে বন্দুকবাজের গুলিতে নিহত ৩

নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি বাড়ি ও একটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বন্দুকবাজের হামলা।

মারা গেছেন অন্তত তিন জন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টোয় বন্দুকবাজ আচমকাই হামলা চালায়। ইতিমধ্যেই ৩২ বছর বয়সী ওই বন্দুকবাজকে আটক করেছে পুলিশ। রটারডাম সিটি পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে এবং রটারড্যাম মেডিকেল সেন্টারে একের পর এক গুলি চালিয়েছে বন্দুকবাজ।
জানা গেছে, মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালানোর পর সেখানে আগুন ধরে যায়। সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানা গেছে, বন্দুকবাজ ইরাসমাস মেডিকেল সেন্টারের ছাত্র। গুলিতে ৩৯ বছর বয়সী এক মহিলা এবং তাঁর ১৪ বছর বয়সী মেয়ে যান। এছাড়া ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন শিক্ষকও বন্দুকবাজের গুলিতে মারা গেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.