ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ও যাত্রীবাহী দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার বেলা পৌনে ৪টার দিকে ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সাথে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও ফায়ারসার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.