বিএনপির সঙ্গে বৈঠকে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। সোমবার (০৯ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত রয়েছেন বৈঠকে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন রিক ইনডারফার্ত, মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেস সাক্স স্পাইকারম্যান, আকাশ কুল্লুরি, বোনি গ্লিক, জামিল জাফের, জো কাও প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.