বঙ্গবন্ধুকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রি প্রদান ঢাবির

 

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। বঙ্গবন্ধুকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পক্ষে ডিগ্রিটি গ্রহণ করেন। ডিগ্রি গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রী গ্রহণের রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর হাতে ডিগ্রিটি তুলে দেন। এর আগে সকাল ১০টা ৫৮ মিনিটে সমাবর্তনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল ১০(১) অনুযায়ী ও রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমতিক্রমে সমাবর্তনে সভাপতিত্ব করছেন ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। বিশেষ সমাবতর্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, অতিথিসহ প্রায় ১৮ হাজার ব্যক্তি অংশগ্রহণ করেছেন। অতিথিদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য, মন্ত্রী ও সংসদ সদস্য, ঢাকার বিদেশি দূতাবাস ও হাইকমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সুধীজন।

messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.