হরতালে ফাঁকা মতিঝিল এলাকা

সরকার পতনের একদফা দাবি আদায়ে আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামের হরতাল চলছে। তবে সকাল থেকে রাজধানীর ইত্তেফাক, মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকার বিভিন্ন সড়কের মূল পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও জনসাধারণের উপস্থিতি নেই। অন্যান্য দিনের তুলনায় পথচারীরাদের সংখ্যা প্রায় হাতেগোনা। এলাকাগুলোর সড়কে রাজত্ব চলছে রিকশার। অধিকাংশ রিকশা যাত্রী শূন্য। মাঝে মাঝে দু’একটি গণপরিবহনের দেখা মিলছে, তবে যাত্রীদের উপস্থিতি কম। সরেজমিন ঘুরে দেখা যায়, মতিঝিল ও আরামবাগ এলাকার ফুটপাথের দোকানগুলো বন্ধ রয়েছে। দু’একটি খোলা থাকলেও ক্রেতা শূন্য রয়েছে। সুত্র, জাগো নিউজ ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.