আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টা এবং ইউরোপীয় সময় বিকেল ৬ টা, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, “সমসাময়িক রাজনীতি, বিদেশীদের প্রভাব, ভিসানীতি ও আগামীর বাংলাদেশ “- আলোচনা ও বিশ্লেষণে অতিথি থাকবেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি- রাশেদ খান মেনন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন উপদেষ্টা- অ্যাডভোকেট ফজলুর রহমান ।
অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল Advance Bangladesh, পত্রিকার পেইজ এবং সঞ্চালক বুলবুল তালুকদারের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে। অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে শুদ্ধস্বর ডটকম পত্রিকা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

