ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ। এটি বিএনপির লাগাতার কর্মসূচির তৃতীয় দিন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ’ বিএনপি সমাবেশ ছাড়াও একই দিনে বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বেলা ৩টায় আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন ময়দান সমাবেশ করবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বেলা ৩টা যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সমাবেশ করবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.