কেন তাদের এই স্যাংশন জানি না : শেখ হাসিনা

 

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেন তাদের এই স্যাংশন জানি না।’ তিনি বলেন, “আমার এটাই প্রশ্ন যে হঠাৎ কথা নাই বার্তা নেই তারা আমাদের উপর ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কি কারণে। যদি ভোটের অধিকার ও মানবাধিকারের কথা বলা হয়- আমরাই দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে এই ভোটের অধিকার আদায়ের জন্য। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, তার জন্য যত রকম সংস্কার দরকার সেটা আমরাই করেছি। ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স ও মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করেছি। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এ স্লোগানতো আমার দেওয়া।”

শনিবার যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকালে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের আইন অনুযায়ী কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেটা র‌্যাব-পুলিশ যেটাই হোক- কেউ যদি কোনো রকম অন্যায় করে আমাদের দেশে কিন্তু তাদের বিচার হয়। এই বিচারে কিন্তু কেউ রেহায় পায় না। যেখানে এরকম বিচার হচ্ছে, সেখানে এই স্যাংশন কি কারণে। হঠাৎ এই ধরনের একটা স্যাংশন দেওয়ার যুক্তিকতা আছে বলে আমি মনে করি না।’ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি যে তাকে বাসায় থাকার পারমিশন দিয়েছি সেটা থেকে ফিরে এসে তাকে জেলে যেতে হবে, আদালতে যেতে হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.