৪০-এর পর হাড় ক্ষয় রোধ করুন পাঁচ উপায়ে

বয়স যত বাড়ে তত শরীরে স্থিতিস্থাপকতা কমতে থাকে। এরই সাথে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ও বাড়তে থাকে হাড় ক্ষয়। আর খুব দ্রুত এর সমাধান ও পাওয়া যায় না।

কারণ বেশি বয়সে হাড়ের ক্যালশিয়াম কমে গিয়ে হাড় ক্ষয় হওয়ার মত সমস্যা নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে। তাই বয়সের সাথে সাথে বাড়তে থাকা হাড় ক্ষয় রোধে আগে থেকেই প্রয়োজন সচেতনতা।

আর তাই বয়স ৪০-এর পরে হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা। জেনে নিন হাড় ভাল রাখার উপায়।

১) হাড় ক্ষয় রোধে নিয়মিত ক্যালশিয়াম সমৃদ্ধ খাবারের উপর জোর দেওয়া উচিত। দুধ, দই, ছানা খাওয়া সবচেয়ে ভাল। তবে যাঁদের মিল্ক অ্যালার্জি আছে তাঁদের সয়াবিনের দুধ, টোফু খাওয়া দরকার। এ ছাড়া ক্যালশিয়াম পাবেন যে কোনও সবুজ শাক সবজিতেও। এ ছাড়া প্রোটিনের জন্য মাছ, চিকেন, ডিমও খাওয়া দরকার।

২) নিজেকে সব সময়ে সচল রাখতে হবে। এক জায়গায় দীর্ঘ সময় বসে কাজ করা যাবে না। ঘণ্টাখানেক পর পর চেয়ার থেকে উঠে হাটাচলা করা উচিত। বয়স বাড়লে অনেকেই শরীরচর্চা এড়িয়ে চলেন। ভারী শরীরচর্চা না করলেও হালকা ব্যায়াম নিয়মিত করতে হবে। সকালে বা বিকেলে হাঁটাহাঁটি করুন। হাঁটুর ব্যায়াম করুন।

৩) ৪০ পেরোনোর পর অনেকেরই ওজন বেড়ে যায়। ওজন বাড়লে পুরো শরীরের ভার হাঁটুর উপরে পড়তে শুরু করে। তাই হাঁটুর হাড় ক্ষয় হতে শুরু করে। এই সমস্যা এড়িয়ে চলতে হলে বয়স কম থেকেই ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি।

৪) অতিরক্ত ধূমপান করলে পুরুষদের টেস্টোস্টেরোন হরমোনের কার্যক্ষমতা কমে গিয়ে হাড় পলকা হতে শুরু করে। এ ছাড়া নিয়ম করে মদ পান করলেও শরীরে নতুন হাড় তৈরির পদ্ধতি ব্যাহত হয় বলে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই ধূমপান আর মদ্যপান এই বয়সে এড়িয়ে চলাই ভাল। বংশে থাকলে অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটাই বেশি।

৫) শরীরে পর্যাপ্ত পানি না থাকলে হাড়ের সন্ধিগুলিতে থাকা তরলের মাত্রা কমে যায়। ফলে হাড় ভঙ্গুর হতে শুরু করে। তাই এই সময়ে বেশি করে পানি খেতে হবে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.