ভাস্কর এবং অদিতির সম্পর্কের বয়স বছর পাঁচেক। কলেজ থেকে প্রেম। কলেজে দু’জনের জুটি বেশ জনপ্রিয় ছিল। বন্ধুবান্ধবরা ওদের প্রেমকে সিনেমার মতো বলত। বেশ ভালই চলছিল এত দিন। কয়েক মাস যাবৎ অদিতির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেছে ভাস্কর। তার মনে হচ্ছে, অদিতি ক্রমশ উৎসাহ হারাচ্ছে সম্পর্কের বিষয়ে। অদিতির সঙ্গে এ বিষেয় কথা বলেও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারছে না সে। কারণ, অদিতি নিশ্চিত করে কিছু বলছে না। তবে কিছু লক্ষণ সে খেয়াল করেছে। যেগুলি তার মনে এমন ধারণার জন্ম দিচ্ছে।
সময় বিশেষে সম্পর্কের সমীকরণ বদলাতে থাকে। কিন্তু পরিবর্তন যদি অপর দিকের মানুষের মনে ভাঙনের ইঙ্গিত দেয়, তা হলে সেই বদলগুলি একটু আলাদা করে ভেবে দেখা জরুরি।
মানসিক ভাবে একে অপরের সঙ্গে জুড়ে থাকার অন্য নামই প্রেম। সঙ্গী যদি সেখান থেকে দূরে চলে যেতে থাকে, তা হলে সম্পর্ক নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা জরুরি। সঙ্গী আদৌ সম্পর্কে থাকতে চান কি না, সে দিকটা খতিয়ে দেখা প্রয়োজন।

