ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি করা হয়েছে ইয়াছিন ফেরদৌস মুরাদকে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

পাঁচ সদস্যের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ। 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.