আদালতে হাজির হয়ে নিজেকে ‘নির্দোষ’ দাবি ট্রাম্পের

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির একটি আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে। এ সময় আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। খবর বিবিসির।

সংক্ষিপ্ত শুনানিকালে ট্রাম্প খুব শান্তভাবে কথা বলেছেন। পাশাপাশি তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত নন বলেও জানিয়েছেন। পরে আদালত থেকে বেরিয়ে ট্রাম্প বলেন, এই মামলা রাজনৈতিক বিরোধীদের নিপীড়নের হাতিয়ার।

শুনানিতে সরকারপক্ষ ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাকে বেশ কয়েকটি শর্ত দেয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট এ অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে।

সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা চালান।

 

অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনের ফল উল্টে দেয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করতে ষড়যন্ত্র, অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.