আগামী মাসেই নওয়াজ শরিফ ফিরবেন পাকিস্তানে

পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ আগামী মাসে দেশে ফিরে আসবেন। তিনি আরো বলেছেন, আগামী তিন দিনের মধ্যে দেশে কেয়ারকেটার সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং তারপর তিনি লন্ডনে তার ভাইয়ের কাছে যাবেন।

হামিদ মিরের সঞ্চালনায় বৃহস্পতিবার রাতে জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে এক সাক্ষাতকারে শাহবাজ শরিফ একথা বলেন।

শাহবাজ বলেন, ‘নওয়াজ শরিফ আগামী মাসে পাকিস্তানে ফিরে আসবেন এবং আইনের মুখোমুখি হবেন, নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন।’ উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণে ২০১৯ সাল থেকে লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন নওয়াজ শরিফ। এর আগে তিনি দুর্নীতির মামলায় কারাদণ্ড লাভ করেছিলেন।

নওয়াজ ২০১৬ সালে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ওই সময় দেশটির সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেছিল। ওই মামলায় তার সাজার বিরুদ্ধে আদালতে আপিল করা হয়েছে।

শাহবাজ বলেন, তিনি আশা করছেন যে আগামী তিন দিনের মধ্যে কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করা যাবে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.