ইমরানের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ করলেন বুশরা বিবি

তোষাখানা মামলায় গ্রেপ্তার করে অ্যাটক জেলে নেয়ার পর প্রথমবারের মতো স্বামী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জেলখানায় একান্তে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। এ জন্য বৃহস্পতিবার তিনি আইনজীবীদের সঙ্গে ওই জেলে গিয়ে উপস্থিত হন। সেখানে তাকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়। মুখোমুখি একান্তে দু’জনের সাক্ষাৎ হয় প্রায় এক ঘন্টা। এ সময় তাদের কোনো আইনজীবী বা অন্য কেউ সেখানে উপস্থিত ছিলেন না। আইনজীবী নাঈম পানজোথা, শের আফজাল মারওয়াট ও আলি ইজাজ বাট্টার- কেউই ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। নাঈম পানজোথার মতে, ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি নিয়েছেন বুশরা বিবি। তবে আদালতের নির্দেশ দেখানো সত্ত্বেও ইমরানের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেয়া হয়নি। তারা এ সময় জেলখানার বাইরে অবস্থান করেন। সাক্ষাৎ শেষে বুশরা বিবি আবার লাহোরের বাড়ির উদ্দেশে রওনা দেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.