সরকারকে পদত্যাগের আহ্বান এবি পার্টির

জনদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। শুক্রবার দুপুরে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে দলটি এ আহ্বান জানান। ‘অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের দাবিতে’ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনদাবি মেনে পদত্যাগ করুন। আবারও একতরফা নির্বাচনের পথে যাবেন না। এতে পাপের বোঝা আরও ভারী করা ছাড়া অন্য কোনো লাভ হবে না। তিনি বলেন, গত ১৫ বছরে গুম, খুন, দমন-নিপীড়ন, ভোট চুরি ও নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নিজেকে বাংলার মানুষের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেছে। পেশিশক্তি আর দালাল প্রশাসন নির্ভরতা এই সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। তারা যত জনবিচ্ছিন্ন হচ্ছে, তত বেশি ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। তিনি বলেন, দেশে-বিদেশে সব জায়গায় আওয়ামী শোষকদের জন্য মেসেজ পরিস্কার। তাই আবারও একতরফা নির্বাচনের পথে যাবেন না।

সভাপতির বক্তব্যে দলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত এক স্বৈরাচারের যাঁতাকলে পিষ্ট জাতি।

একটি গণবিপ্লবের মধ্য দিয়ে জাতিকে মুক্ত করতে হবে।

 

দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-পার্টির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, শ্রমিকনেতা শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, যুবনেতা শাহাদাতুল্লাহ টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসাইন, ফিরোজ কবীর, তফাজ্জল হোসেন রমিজ, ছাত্র নেতা মোহাম্মদ প্রিন্স, আশরাফুল আলম নির্ঝর, মহানগর নেতা শফিউল বাশার, আব্দুল হালিম নান্নু, সেলিম খান,  ফেরদৌসী আক্তার অপি, আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, শিলা আক্তার, জেসমিন আক্তার মুক্তা, আব্দুল কাদের মুন্সি, আবদুল মান্নান প্রমুখ।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.