ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সার্ভিস প্রদান

মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: মোশারফ হোসেন ভুঁইয়া (এনডিসি) সদয় নির্দেশক্রমে বাংলাদেশ দূতাবাস বার্লিনের উদ্যোগে গত ১৩-১৫ জুলাই ২০২৩ তারিখে জার্মানির অন্যতম ব্যস্ত শহর ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য সেবাপ্রার্থীদের জন্য ০৩ দিন ব্যাপী এক কনস্যুলার সেবা প্রদান কর্মসূচী পালন করেন। এই সেবা কালে উপস্থিত ছিলেন দূতাবাসের কনস্যুলার টাস্ক ফোর্স সভাপতি ও মিনিস্টার কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল, এছাড়াও আয়োজিত এই কনস্যুলার ক্যাম্প কর্মসূচীতে অংশগ্রহণ করেন দূতাবাসের প্রথম সচিব জনাব তৌহিদ ইমাম, জনাব এ কে এম রেজাউল করিম, মিজ রেহানা বেগম, জনাব মো: নাজমুল হুদা ও জনাব মো: শরীফ হোসেন। ০৩ দিন ব্যাপী এই কনস্যুলার সেবা কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সাড়া ও উৎসাহিত -উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শুধুমাত্র ফ্রাংকফুর্ট নয়, বরং মিউনিখ, আখেন, অফেনবাখ, স্টুটগার্ট এবং অন্যান্য শহর থেকেও বিপুল পরিমান বাংলাদেশি নাগরিক আয়োজিত এই কর্মসূচীতে সেবা গ্রহণ করেছেন। অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে দূতাবাসের উক্ত কনস্যুলার টিম রেকর্ডসংখ্যক প্রায় ৩০০ ই-পাসপোর্ট আবেদন ও বায়োমেট্রিক এনরোলমেন্ট গ্রহন, ৭২টি ভিসা আবেদন গ্রহণ, ০৭টি সত্যায়ন সার্টিফিকেট, ১০টি পাওয়ার অফ এটর্নী এনডোর্সমেন্ট, ০৬টি বিবিধ সার্টিফিকেট প্রদানের কাজ সহ হাজারো মানুষের বিবিধ কনস্যুলার বিষয়ক জিজ্ঞাসার সরাসরি উত্তর ও সমাধান প্রদানে সক্রিয় ও নিরবিচ্ছিন্ন ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, সরকারের রেকর্ড পরিমান রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে। এছাড়াও, প্রবাসী বিশেষ ব্যক্তিত্ব, কমিউনিটি নেতৃবৃন্দ ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মের বাংলাদেশিদের সাথে দূতাবাস কর্মকর্তারা মত বিনিময় করেন। যা দূতাবাসের সকল কর্মসূচিকে আরো বেগবান করবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যাক্ত করেন।

 

উল্লেখ্য যে সকল ধরণের আবেদনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিনামূল্যে প্রিন্ট ও ফটোকপি সুবিধা প্রদান করা হয়। এছাড়াও ঘোষিত সময়ের বাইরেও দীর্ঘ রাত পর্যন্ত আন্তরিকতার সাথে সকলকে সেবা প্রদান করেন যা সেবা গ্রহণরত প্রবাসীদেরকে বিশেষভাবে প্রলহিত করেছে। নারী ও শিশু সহ পরিবার, প্রসূতি অথবা অসুস্থ সেবাপ্রার্থী সহ বিশেষ ক্ষেত্র সমূহে প্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হয়। প্রবাসীরা সকলে দূতাবাসের কনস্যুলার টিমের কর্মদক্ষতা ও সেবা প্রদান মানসিকতার আন্তরিক প্রশংসা জানিয়ে জার্মানির অন্যান্য শহরেও একই কনস্যুলার সফরের অনুরোধ ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। ফ্রাংকফুর্টে বসবাসরত প্রবাসীদের পক্ষ থেক বাংলাদেশ দূতাবাসের এই কনস্যুলার সেবা প্রদান কর্মসূচিতে বাংলাদেশ দূতাবাস বার্লিনের সকল কর্মকর্তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

নজরুল ইসলাম , ফ্রাঙ্কফুর্ট ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.