ফ্রাঙ্কফুর্টে ” সোনার বাংলা ” সংগঠনের ঈদ পরবর্তী উৎসব

ঈদুল আজহা প্রায় এক মাস আগে শেষ হলেও প্রবাসে ঈদকে কেন্দ্র করে মাসব্যাপী চলে ঈদের উৎসব। জীবন জীবিকার তাগিদে ঘর ছাড়া প্রবাসী সোনার বাংলার সোনার মানুষদের।এমনই একটি ঈদ পরবর্তী উৎসবের আয়োজন ছিলো গত ১৫ই জুলাই ২০২৩ রোজ শনিবার জার্মানীর বানিজ্যিক নগরী ফ্রাঙ্কফুর্টে ” সোনার বাংলা ” সংগঠনের। গ্রীস্মের ৩৬ ডিগ্রী তাপমাত্রায়   মেঘের বৃষ্টির  মধ্যেও  উৎসবটি শুরু হয় ।

ফ্রাঙ্কফুর্টের   ওষ্টপার্কের শান  বাঁধানো লেকের ধারে জমে উঠে প্রবাসীদের ঈদ উৎসবটি ।শুধু ফ্রাঙ্কফুর্ট নয় আশেপাশের শহর থেকেও সব শ্রেনীপেশার প্রবাসীরা আসেন পরিবার পরিজন নিয়ে । মেঘলা আকাশ , হালকা বৃষ্টি , সান বাঁধানো লেক সব কিছু অনুষ্ঠানে ভিন্নমাত্রা এনেছিলো । আয়োজক জাকির হোসেন ও ডলি হোসেন সবাইকে শুভেচ্ছা জানান । ভলানটিয়ার নজরুল ইসলাম ও কাজী দ্বীপ সহ অন্যদের আন্তরিক আপ্যায়ন এবং ঈদের হরেক রকম সুস্বাদু খাবার ঈদের আমেজ তৈরী করে । ছোট্ট সোনামনিরা প্রানখুলে নেচে গেয়ে সময় কাটায় । সব মিলিয়ে উৎসবটি হয়েছিলো প্রানবন্ত , আনন্দে মূখরিত। এ যেন এক টুকরো বাংলাদেশ ।

বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট, জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.