বিএনপির সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১০টার পর এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন- দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এ ছাড়া জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই বৈঠকে উপস্থিত রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.