আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আগামীতে কী হতে যাচ্ছে, তা জানতে ও বুঝতে চেষ্টা করছে জাপান। দেশটির রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে, আজ রোববার সকাল ১০টা ৩ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই উপস্থিত ছিলেন।

