প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশীরা , এবার তিনটি স্থানে ঈদের নামাজ হবে বলে জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী এবং সাংবাদিক বাবু সরদার , তিনি শুদ্ধস্বর ডটকমকে জানান প্রবাসী বাংলাদেশী ব্যানারে saal sudbahnhof এ সকাল ৯.০০ টায় , বাইতুল হামদ মসজিদে সকাল ৬,৩০ , ৭, ১৫,৮.০০, এবং ৮, ৪৫ এ মোট চারটি জামাত অনুষ্ঠিত হবে , এছাড়া মাবিন মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ।
ঈদের দিনে অনেকে কোরবানিও করবেন , নামাজ পড়ার পর অনেকে বিভিন্ন কসাই খানায় কোরবানী দেবেন , এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশর মতো এখানে বাড়ীতে কোরবানি দেয়ার কোন সুযোগ নেই । জার্মানির আইন অনুযায়ী কসাইখানায় কোরবানি করতে হবে এবং সেখান থেকে মাংস নিয়ে এসে বন্ধু বান্ধব , আত্মীয় স্বজনদের মাঝে বিলি করবেন ।
ঈদের দিন বাংলাদেশীরা অনেকে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করেছেন , সেখানে বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করে ঈদ উদযাপন করবেন । সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঈদের আবহ বিরাজ করছে , রবিবার জুলাইর দুই তারিখে প্রবাসী বাংলাদেশী ব্যানারে অনুষ্ঠিত হবে ঈদের মিলন মেলা saalbau Griesheim এ দুপুর ১, ৩০ এ , সেখানে মধ্যাহ্ন ভোজ সহ রয়েছে নানারকম আয়োজন , উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন হাজারের উপরে প্রবাসী বাংলাদেশীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন ।

