গত ১৮ই জুন ২০২৩ ইং রবিবার বিকাল ৭ টায় Saalbau Haus Gallus অডিটরিয়ামে জার্মান আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব শাহ আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাহফুজ ফারুক।
গত অক্টোবরে সফল সন্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সকল সদস্যদের উপস্থিতি ও মতামত প্রদান ছিল আলোচনার মূল বিষয়বস্তু। কর্মীসভার শুরুতে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে আওয়ামীলীগের সকল নেতা- কর্মীদের উদাত্ত্ব আহ্বান জানান সংগঠনের সভাপতি। অতি শিঘ্রই জার্মানির অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং মূল কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়। সভায় নেতারা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী আলোচনায় অংশগ্রহণ করেন। সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

