সিরাজুল আলম খান অসুস্থ, হাসপাতালে ভর্তি

 

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খান।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা তাকে ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাকে শ্বাস প্রশ্বাসের অপ্রতুলতার জন্য অক্সিজেন দিয়ে জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং বুকে ব্যথার কারণে ডাক্তারের পরামর্শনুযায়ী তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।

৮২ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.