যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশের ৩ কর্মকর্তার নাম উঠে গেছে

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে রাজশাহীর তিন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর ভুবনমোহন পার্কে সমাবেশ-পূর্ব পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই  দাবি করেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার ও সমাবেশের আয়োজন করা হয়।

ওই তিন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ না করে মিনু বলেন, ‘নিজেদেরকে জিজ্ঞেস করুন, স্ত্রীকে জিজ্ঞেস করুন, কত বড় অন্যায় আপনারা করেছেন। রাজশাহীকে আমরা শান্তির নগরী করেছিলাম। তাকে আপনারা কী করলেন? এর জবাব আপনাদেরকে দিতে হবে। তিনজন সাবধান হয়ে থাকেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.