২০ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জিলাপি ! কেন এত দাম ?

আক্ষরিক অর্থেই সোনায় মোড়া! বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তৈরি করেছে সেই জিলাপি । দাম, কিলোগ্রাম প্রতি ২০ হাজার বাংলাদেশি টাকা !

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানাচ্ছে, রমজান উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ বাজারে এনেছেন ২৪ ক্যারাট সোনার তবকে (লিফ) মোড়া শাহি জিলাপি । মঙ্গলবার ‘সোনার জিলাপি’ বিক্রির কথা নিজেদের ফেসবুক পেজে জানিয়েছিলেন তাঁরা। বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে জিলাপি বিক্রি শুরু করেছেন তাঁরা।

প্রকাশিত খবরে জানানো হয়েছে, প্রতি কেজি জিলিাপিতে সোনার ২০ থেকে ২২টি তবক (লিফ) থাকবে। এক জন গ্রাহককে অন্তত ২৫০ গ্রাম জিলাপি কিনতে হবে। অর্থাৎ দাম পড়বে ৫,০০০ টাকা। ইফতারের জন্য ইতিমধ্যেই বেশ কয়েক কিলোগ্রাম জিলাপি সরবরাহের বরাত পেয়ে গিয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.