সিলেটে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন ট্রাফিক পুলিশ

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে ডিউটিরত অবস্থায় কুড়িয়ে পাওয়া ১৭ হাজার ৫০০ টাকা মালিকের কাছে ফিরিয়ে দিলেন সিলেট মেট্রোপলিটনের পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ আলী।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাবের উপস্থিতিতে তার কার্যালয়ে স্বপন পালের কাছে তার হারিয়ে যাওয়া ১৭ হাজার ৫০০ টাকা হস্তান্তর করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, টিআই (প্রশাসন) মোহাম্মদ মোস্তাক আহমেদ, সার্জেন্ট (প্রশাসন)আবুবক্কর শাওন, সার্জেন্ট সঞ্জয় কুমার ও কনস্টেবল মোহাম্মদ আলী।

শিবগঞ্জের বাসিন্দা স্বপন পাল বলেন, আমি মোটরসাইকেল যোগে আম্বরখানা যাওয়ার সময় নাইওরপুল পয়েন্টের কাছে মনিব্যাগ থেকে আমার এক পরিচিতের কাছে কিছু কাগজপত্র হস্তান্তর করি।

কাগজ হস্তান্তরের সময় পকেটে থাকা টাকা কাগজের সঙ্গে বের হয়ে নাইওরপুল পয়েন্টে পরে যায়। কিছুসময় পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে তাৎক্ষণিক শহরে মাইকিং শুরু করি। তবে ভেবেছিলাম টাকাগুলো আর পাব না। কিন্তু দুপুরে আমার মাইকিং শুনে পুলিশ আমাকে খবর দিলে, গিয়ে দেখি সার্জেন্ট সঞ্জয় কুমার ও কনস্টেবল মোহাম্মদ আলী টাকা পেয়েছেন মর্মে সংবাদ দেন। আমি ডিউটিরত সব পুলিশ সদস্যদের ব্যবহারে মুগ্ধ। এত সৎ মানুষ আমি কম দেখেছি।

কনস্টেবল মোহাম্মদ আলী বলেন, কুড়িয়ে পাওয়া টাকার আসল মালিককে পেয়ে তার হাতে ফেরত দিতে পেরে খুবই আনন্দিত আমি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.