রাজধানীর নবাবপুরে গোডাউনে আগুন

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের গোডাউনে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।

এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। একইসঙ্গে আগুন লাগার কারণ জানা যায়নি।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.