জার্মানির অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে , আয়োজকরা জানিয়েছেন সকাল সাড়ে আটটায় saalbau Griesheim ,Schwarzerlenweg 57, 65933 frankfurt এ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে , এবং বিকেল পাঁচটায় ঈদ আনন্দ অনুষ্ঠান শুরু হবে , এতে থাকছে , সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজসহ আরও বিভিন্ন ধরনের আয়োজন ।

উদ্যোক্তাদের অন্যতম একজন আজ শুদ্ধস্বর ডটকমকে জানান , বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ উদযাপন করা হবে , চাঁদ দেখা না গেলে শনিবার উদযাপন করা হবে । সবধরনের প্রস্তুতি তাদের নেয়া আছে বলে তিনি জানান । তিনি আরও বলে ফ্রাঙ্কফুর্টে এই ঈদ উদযাপন করা হলেও এতে অংশগ্রহন থাকবে সারা জার্মানির প্রবাসী বাংলাদেশীদের । তিনি আশা প্রকাশ করেন সারা জার্মানি থেকে অনেকেই সেই দিন ফ্রাঙ্কফুর্টে এসে অনুষ্ঠানে যোগ দেবেন , কতজন যোগ দেবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা আশা করছি ৬০০ থেকে ৭০০ রও বেশী প্রবাসী বাংলাদেশী সেই দিন এই অনুষ্ঠানে অংশ নেবেন ।

