ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা দেবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

 

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্তব্ধ পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই দেশের মানুষদের আহ্বান জানিয়েছে শোবিজের তারকা শিল্পীরা। তাদের পাশে থেকে ঘুরে দাঁড়ানোর সাহস দেওয়ার কথাও বলেছেন অনেকে।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। তার চিকিৎসা প্রতিষ্ঠান ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’র পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক লাখ টাকা দেওয়া হবে। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন নায়িকা।

এ বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার প্রতিষ্ঠানের আয় থেকে এক লাখ টাকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে বিত্তবান এবং যারা অসহায়দের পাশে দাঁড়াতে ইচ্ছুক, তাদের সবাইকে আহ্বান করব- কিছু একটা করার। চাইলে তারা আমার যে কোনো সহযোগিতা নিতে পারেন। বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের হাহাকার আর সহ্য করা যাচ্ছে না। তাদের জন্য কিছু করতে পারলে নিজেকেই ভাগ্যবান মনে করব।’

তিনি আরও বলেন, ‘আমার পরিচিত সবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। অনেকেই এগিয়ে আসছে। আমি আমার ভক্ত-দর্শকদেরও বলতে চাই, আপনার চাইলেও আমার সঙ্গে এগিয়ে আসতে পারেন। সবাইকে সঙ্গে নিয়েই তাদের পাশে দাঁড়াতে চাই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.