নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতাদের শোক

৭০ এর ছাত্রলীগের সভাপতি , স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইউরোপ – আমেরিকায় বসবাসরত ৭০-৮০  দশকের ছাত্রলীগ নেতারা ।

বিবৃতিতে তারা বলেন  স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনগুলিতে নূরে আলম সিদ্দিকী ছাত্র- যুব সমাজকে তার অসাধারণ বক্তৃতা এবং সাংগঠনিক দক্ষতায়  তিনি উজ্জীবিত ও সংগঠিত করে মুক্তিযুদ্ধের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন । তার মৃত্যুতে দেশ একজন সংগ্রামী ও গণতন্ত্রের আপোষহীন নেতাকে হারালো ।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক  সন্তপ্ত পরিবার এবং পরিজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি ।

বিবৃতিতে স্বাক্ষর করেন , আতম গিয়াস উদ্দিন খিজির , লন্ডন, নাজিম চৌধুরী, লন্ডন, শামীম আহমেদ, লুটন , যুক্তরাজ্য, সুজা মাহমুদ, লন্ডন ,    কামাল সাঈদ মোহন নিউ ইয়র্ক আমেরিকা , আহসান জাহিদুল রিপন, নিউ ইয়র্ক আমেরিকা , মাহাবুবুল আলম, হামবুর্গ  জার্মানি, মাহাবুবুর রহমান বাবু , আউসবুর্গ জার্মানি, খালেদ নোমান নমি , বার্লিন জার্মানি , হাবিব বাবুল, ফ্রাঙ্কফুর্ট জার্মানি, হারুনুর রশিদ, বার্লিন জার্মানি , নাজির মোহাম্মদ খসরু , ব্রিক্সেন , ইতালী , কাজী আসাদুজ্জামান, সুইজারল্যান্ড , বুলবুল তালুকদার, লিঞ্জ অষ্ট্রিয়া , নোমান হামিদ , ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.