অস্কারের ৯৫তম আসরে সেরার মুকুট জিতলেন যারা

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। জানা গেলো চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় স্বীকৃতি একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কারের) ৯৫তম আসরের বিজয়ীদের নাম।

বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে শুরু হয় অস্কারের এবারের আসরের অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হলিউডের তারকারা।

দেখে নেওয়া যাক এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন কারা-

সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং (সারাহ পলি)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: গুইলারমো দেল তোরো’স পিনোকিও

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য এলিফ্যান্ট হুইসপার

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

সেরা মৌলিক গান: নাটু নাটু (ট্রিপল আর)

সেরা শব্দ: টপ গান: ম্যাভেরিক

সেরা চলচ্চিত্র সম্পাদনা: এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

সেরা পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.