সিরাজগঞ্জে দোকানে ঢুকে আওয়ামী লীগ নেতাকে হত্যা

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দোকানে ঢুকে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
তাড়াশ থানার ওসি জানান, আব্দুল কুদ্দুস বাজারে তার দোকানে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫  অস্ত্রধারী দোকানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.