১৫ হাজার টাকা দিয়ে লাইসেন্স নিতে হবে,নয়তো বাংলাদেশে মাংস বিক্রি করতে পারবেন না দোকানিরা

 

মাংস বিক্রি করতে গেলে এ বার খরচ করতে হবে টাকা। একটু-আধটু নয়। ১৫ হাজার টাকা দিয়ে লাইসেন্স নিতে হবে। নয়তো বিক্রি করতে পারবেন না দোকানিরা। নতুন এই নিয়ম চালু হল বাংলাদেশে। নির্দেশ দিয়েছে প্রাণীসম্পদ দফতর। বিক্রেতারা জানিয়েছে, এর ফলে মাংসের দাম বাড়বে। চাপ পড়বে ক্রেতাদের উপর।

গত ২৮ ডিসেম্বর এই নির্দেশ জারি করেছে প্রাণীসম্পদ দফতর। জানিয়েছে, শুধু মাংস বিক্রি নয়, কসাইখানা এবং মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলতে গেলেও সরকারের অনুমতি নিতে হবে। খরচ পড়তে পারে ৭০ হাজার টাকা পর্যন্ত (বাংলাদেশের স্থানীয় মুদ্রায়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.