টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারিয়া। নিজ দেশ থেকে ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পছন্দের মানুষ আব্রাহাম হাসান নাঈমের সঙ্গে। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহাম বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় আব্রাহাম-মারিয়ার বিয়ের মূল আনুষ্ঠানিকতা। তবে, এই বিয়েকে ঘিরে আব্রাহামের বাড়িতে গত শুক্রবার থেকে চলছে আনন্দ-উৎসব ও ভূড়িভোজ। মারিয়াকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।
জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে পরিচয় হয় আব্রাহাম হাসান নাঈমের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার সিদ্ধান্ত নেয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার। প্রথমে মারিয়া আব্রাহামকে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন। তাতে রাজি হননি আব্রাহাম। একপর্যায়ে গত ২৩ ডিসেম্বর পছন্দের মানুষ আব্রাহামের কাছে বাংলাদেশে ছুটে আসেন মারিয়া। এরপর, মুসলিম রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
এদিকে, আব্রাহাম-মারিয়ার বিয়ে উপলক্ষে পারিবারিকভাবে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় পুরো বাড়ি। আমন্ত্রণ জানানো হয় শ্রীধরপুর গ্রামসহ আশপা

