শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিনি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বী (১৪)। নিহত আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘটনায় হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর দু’জনের মৃত্যু হয়। আরো তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি বশির আহমেদ বাদল বলেন, ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.